রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণ মামলায় এএসআইকে গ্রেফতারে স্মারকলিপি

রংপুর প্রতিনিধি : রংপুরের হারাগাছে সংঘবদ্ধ স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামী মেট্রোপলিটন পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুকে বিভিন্ন সংগঠণ পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে। বুধবার দুপুরে ওই দাবীতে স্মারকলিপি প্রদাণ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৫ অক্টোবর রাতে রংপুরের হারাগাছে নবম শ্রেণির এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাসা থেকে ডেকে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে
ধর্ষণ করা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুর বিরুদ্ধে রোববার রাতে হারাগাছ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রায়হানুল ইসলামকে রোববার রাতে সাময়িক বরখাস্ত করা হলেও তাকে এখনো গ্রেফতার করা হয়নি- যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করছে। স্মারকলিপিতে সকলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, আমরাই পারি, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট রংপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি হাসনা বানু, পেশাজীবি ফোরামের সভাপতি এডভোকেট শিরীন আক্তার, স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, সুজন জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেনসহ অন্যরা।




