Uncategorized

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রংপুর ব্যুরো : রংপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাস্কৃতিক সংগঠন টাউনহল সংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেন।
মঙ্গলবার সকাল রংপুর টাউন হলে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহামুদ, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাফিয়া খানম, রংপুর জেলা আওয়ামী লীগের সভাতি মমতাজ উদ্দিন আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button