শিরোনাম

রংপুরে চার হাসপাতাল ও ক্লিনিকে ২ লাখ টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি : রংপুরে ভুয়া চিকিৎসক, অবৈধ ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টাারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে রংপুরে আইনশৃক্সখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে পুলিশের সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অনুমোদন না থাকা, অসঙ্গতিপূর্ণ চিকিৎসা কার্যক্রম ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকা চার প্রতিষ্ঠান ২ লাখ টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালত রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত আপডেট ক্লিনিক, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, রোজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে অভিযান চালায় এবং সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে মৌখিকভাবে সর্তক করে দেয়। রংপুর জেলা সিভিল সার্জনের অনুমোদন না নিয়ে চিকিৎসা প্রদান ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ বিভিন্ন অভিযোগে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। তিনি বলেন, জেলা প্রশাসনের আওতায় নিবন্ধনহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরুর পর দেখা গেছে ৭০ শতাংশ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই। বিভিন্নভাবে রোগীদের সাথে তারা প্রতারণা ও হয়রানি করে আসছে। ¯^াস্থ্য খাতে শৃক্সখলা ফিরিয়ে আনতে অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান। অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সিভিল সার্জনের প্রতিনিধি অংশ নেন।
রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীতে ২২৯ টি বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারের অনুমোদন থাকলেও সাড়ে পাঁচশ ক্লিনিক ডায়গনেস্টিক সেন্টার চালু রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button