শিরোনাম
রংপুরের পাঁচ জেলায় ৫০ জন করোনায় আক্রন্ত

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলায় ৫০ জন করোনায় আক্রন্ত হয়েছেন।
মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৯ জন, কুড়িগ্রামে ১৬ জন, লালমনিরহাটে ১৩ জন, গাইবান্ধায় ১১ জন ও পঞ্চগড়ের ১ জন। আক্রান্তদের মধ্যে, চিকিৎসক, পুলিশ, নার্স, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ, শিশু, বৃদ্ধ রয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান- রংপুর অঞ্চলে প্রতিদিন করোনায় আক্রন্তের সংখ্যা বেড়ে চলছে।
সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৩৮ জন। সুস্থ্য হয়েছেন এক হাজার ৩৪০ জন, মারা গেছেন ৩১ জন।




