আন্তর্জাতিক সংবাদশিরোনাম
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, দক্ষিণ চীন সাগর উত্তপ্ত

দক্ষিণ চীন সাগরে সাবমেরিনের একটি বহর মোতায়েন করেছে চীনা গণমুক্তি বাহিনী। যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে নৌবহরের আওতায় মোতায়েন করা হয়েছে এসব সাবমেরিন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সম্প্রতি এক ভাষণে বলেছেন, ২০৫০ সালের মধ্যে চীনের সেনাবাহিনী বিশ্বের অন্যতম সেরা বাহিনীতে পরিণত হবে।
এগুলো তাইওয়ান প্রণালি থেকে শুরু করে জেমস শোয়াল পর্যন্ত অঞ্চল থাকবে। এই অঞ্চলেই বিতর্কিত পার্সেল দ্বীপপুঞ্জ, ম্যাকক্লিসফিল্ড ব্যাংক এবং স্পার্টলি দ্বীপপুঞ্জ অবস্থিত। চীনা সেনাবাহিনীর সর্বশেষ সংস্কারের আওতায় ডুবোজাহাজ বহরকে সেখানে মোতায়েন করা হয়েছে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট




