খেলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোপায় কলম্বিয়ার শুভসূচনা

 

রদ্রিগেজ নৈপুণ্যে কোপায় শুভসূচনা করেছে কলম্বিয়া। উদ্বোধনী ম্যাচে শনিবার স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলের ব্যবধানে পরাস্ত করেছে হোসে পেকারম্যানের দল।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে কলম্বিয়া। বারবারের আক্রমণে যুক্তরাষ্ট্রের রক্ষণ দুর্গ অনেকটা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সুযোগে গোল আদায় করে নেয় কলম্বিয়া। খেলার ৮ মিনিটের মাথায় কর্নার-কিক পায় সফরকারীরা। কার্দোনার কর্নার-কিক থেকে পাওয়া বলটি দুর্দান্ত শটে যুক্তরাষ্ট্রের জালে জড়ান ক্রিস্টিয়ান জাপাতা।

এসি মিলানের এই ডিফেন্ডারের গোলে লিড নিলে কলম্বিয়ার খেলোয়াড়দের মনোবল আরো বেড়ে যায়। ম্যাচের ৪২তম মিনিটে কলম্বিয়ার খেলোয়াড়ের শট রুখতে গেলে ডি-বক্সের মধ্যে বল স্পর্শ করে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ডি আন্দ্রে এডলিনের হাতে। রেফারির পেনাল্টির বাঁশি। শট নেয়ার জন্য এগিয়ে আসেন রদ্রিগেজ। দুর্দান্ত এক শটে তিনি বোকা বানান যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ব্রাডলি গুজমানকে (২-০)। এরপর শত চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি স্বাগতিকরা।

তাই ঘরের মাঠে দুই গোলের ব্যবধানে পরাজয়ের গ্লানি সঙ্গী হয় তাদের। অপরদিকে প্রথম ম্যাচেই জয় নিয়ে গ্রুপপর্বের খেলায় এগিয়ে যায় কলম্বিয়া।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button