যানজট কমেনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: পদ্মা নদীতে প্রবল স্রোতে ফেরি চলাচলে ধীরগতি ও ঘাট সংকটের কারণে যানজট কমেনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। তবে নৌরুটের পাটুরিয়া প্রান্তে বাড়তি যানবাহনের তেমন কোনো চাপ নেই।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, রাত ৯ টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পাড়ের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। ঢাকামুখী কর্মজীবী মানুষের স্রোত এখনো বহাল রয়েছে দৌলতদিয়া ঘাট এলাকায়।
ব্যক্তিগত ছোট গাড়ি, যাত্রীবাহি বাস ও ট্রাক মিলে কমপক্ষে তিন শতাধিক যানবাহন পারাপাড়ের অপেক্ষায় রয়েছে। তবে নদীতে প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া এলাকার চারটি ফেরিঘাটের মধ্যে এখনো বন্ধ রয়েছে ২ ও ৪ নম্বর ফেরিঘাটটি। ১ ও ৩ নম্বর ঘাট পল্টুন দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।




