Uncategorized
ময়মনসিংহে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

ময়মনসিংহ (সংবাদদাতা) : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরহাদ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
ফরহাদ কিশোরগঞ্জ জেলার ইটনা ডিগ্রি কলেজের ছাত্র। ডেঙ্গু জ্বর নিয়ে গত ১০ আগস্ট রাতে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭১ জন ডেঙ্গু জ্বরের রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২০১ জন। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫৩৯ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।




