খেলা

ম্যানসিটিতেই ‘যাবেন’ মেসি

তাহলে পেপ গার্দিওলা ও লিওনেল মেসির পুনর্মিলন এখন সময়ের অপেক্ষা মাত্র! ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনা ছেড়ে অন্যত্র পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আর্জেন্টাইন তারকার বাবা জানিয়েছেন ম্যানচেস্টার সিটিতেই যাবেন তার ছেলে।
শুক্রবার মেসির বাবা জানিয়েছেন, ইংলিশ ক্লাব ম্যানসিটিতেই খেলতে আগ্রহী ৬ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। আর্জেন্টিনার রোসারিয়োর মানুষ অবশ্য চান, শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে আসুন তাদের প্রিয় নায়ক।
গত সপ্তাহে বুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাবকে লিওনেল মেসি নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। এরপর থেকেই তিনি কোন ক্লাবে যাবেন এ নিয়ে সবার কৌতূহল। বেশ কয়েকটি ক্লাব এ ক্ষেত্রে আলোচনায় থাকলেও সিটিকেই রেসে এগিয়ে মনে হচ্ছে। প্যারিসের ক্লাব পিএসজি, ইতালিয়ান ক্লাব ইন্তার মিলানও রয়েছেন তালিকায়।
বৃহস্পতিবার ফরাসি সংবাদমাধ্যম দাবি করেছে, পিএসজি কর্তারা মেসির প্রতিনিধির সঙ্গে আলোচনা শুরু করেছেন। তারা আশাবাদী বার্সা তারকাকে পাওয়ার ব্যাপারে। ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমার ও আর্জেন্টাইন তারকা ডি মারিয়াও মেসিকে পটানোর চেষ্টা করছেন বলে সংবাদমাধ্যমে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button