slider

ম্যাজিষ্ট্রেট আসার খবর শুনে বিয়ের আসর থেকে পালালেন বর

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের আসার খবর শুনে বিয়ের আসর থেকে পালালেন বর। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন এই জরিমানা করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, শনিবার বিকেলে উপজেলার কুমরুল গ্রামে ১২ বছরের এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। এসময় স্থানীয়রা বাল্যবিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানান।খবর পেয়ে উপজেলা প্রশাসন কুমরুল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) আসার খবরে বর পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুচলেকা দিয়েছে কনের বাবা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button