Uncategorized

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলার ডুবি : আরো এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে নলেরচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে ডালচর এলাকায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরো শিশুর লাশ উদ্ধার হয়েছে।এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এখনো নিখোঁজ রয়েছে ৪ জন শিশু।
রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চেয়ারম্যান ঘাট চ্যানেল থেকে কোস্টগার্ড স্টেশন হাতিয়া এবং স্টেশন রামগতি কর্তৃক চলমান সার্চ এন্ড রেসকিউ কার্যক্রমে আমির হোসেন(১)কে উদ্ধার করে। সে চান্দনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার ভোরে টাংকির চার এলাকা থেকে উদ্ধার করা হয় জাকিয়া বেগম(৫৫) ও নিহা (১)কে। শুক্রবার দুপুর ৩টার দিকে একই এলাকা থেকে হাছান (৭) কে উদ্ধার করা হয়।
ওই র্দুঘটনার এখনো নিখোঁজ রয়েছে ৪জন শিশু। নিখোঁজরা হলেন নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩), ও আলিফ (১)।
জানাযায়, মঙ্গলবার বিকেল ৩ টায় হাতিয়ার নলের চরে বিয়ে অনুষ্ঠান শেষে নববধু নিয়ে বরসহ ট্রলার যোগে ভোলার মনপুরা যাওয়ার পথে ট্রলারটি ডালচর এসে পৌছঁলে মেঘনা নদীর তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ৭ জন বং শুক্রবার ১ জন ও শনিবার ২ লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- হাতিয়ার চানন্দী ইউনিয়নের থানার হাট এলাকার ইব্রাহীম সওদাগরের মেয়ে নববধু তাছলিমা (২০), হরণী ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে আসমা বেগম (১৯), সদর উপজেলার বদরপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে আফরিনা আক্তার লামিয়া (৯), একই এলাকার আলমগির হোসেনের মেয়ে লিলি আক্তার( ৮), নলেরচরের কালাদুর গ্রামের ফয়জ্জুল্লার মেয়ে হোসনে আরা বেগম (৫), চানন্দী ইউনিয়নের পূর্ব আজিম নগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী রাহেনা বেগম (৩০), একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান (৬৫), হাতিয়ার চানন্দী ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে হাছান (৭)। চানন্দী ইউনিয়নের নাসির উদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম(৫৫) এবং একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা (১) ।
ঘটনার দিন হাতিয়ার ডালচরে ট্রলার ডুবির এ ঘটনা ঘটলেও প্রবল স্রোতে ৫টি লাশ ভেসে যায় লক্ষ্মীপুর জেলার রামগতিতে। জেলেরা নদীতে ভাসমান লাশগুলো ভাসতে দেখে তাদের উদ্ধার করে টাংকির ঘাটে নিয়ে আসে। পরে তারা রামগতি থানা পুলিশকে কে খবর দেয়। অপরদিকে ২ টি লাশ পাওয়া যায় চানন্দি ঘাটে। নিহত নববধুর পিতা ইব্রাহীম সওদাগর জানান, তার মেয়ে তাছলিমার সাথে হাতিয়ার ঢালচরের বেলাল মেস্তুরীর ছেলে ফরিদ উদ্দিনের বিবাহ হয়। মঙ্গলবার তাছলিমাকে আনুষ্ঠানিক ভাবে বরের বাড়ীতে নেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button