Uncategorized

গোয়াইনঘাটে ইফা-ইমাম সমিতির মতবিনিময়

আবু তালহা তোফায়েল :: আজ ৮ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে গোয়াইনঘাট ইমাম সমিতি ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রতিষেধক হিসেবে টিকা গ্রহণে সাধারণ জনগনকে উৎসাহিত করতে প্রতিটি মসজিদে জুমআর বক্তৃতায় ইমাম সাহেবরা যাতে গুরুত্বের সাথে তুলে ধরেন সে বিষয়ে সকল ইমামদের অনুরোধ করেন ইউএনও তাহমিলুর রহমান।
তিনি ইমাম সাহেবদের উদ্দেশ্য করে আরও বলেন যে, ভ্যাক্সিন গ্রহণ করতে সকলকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি সহজেই আপনার এনড্রয়েড ফোন বা কম্পিউটার এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রয়োজনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহযোগিতা গ্রহণ করতে পারেন।
আপনারাও ভ্যাক্সিন গ্রহণ করুন এবং মুসল্লিদের (জনগণকে) ভ্যাক্সিন গ্রহণ করার জন্য বলেন, যেনো আমরা সবাই নিরাপদ থাকতে পারি।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান ও ইমাম সমিতি গোয়াইনঘাট-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, জাতুগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এহসান উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন গোয়াইনঘাট-এর কেয়ারটেকার সালেহ আহমদ, গোয়াইনঘাট ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা আতাউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন গোয়াইনঘাট-এর সাধারণ কেয়ারটেকার মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ, সাধারণ কেয়ারটেকার কামাল আহমদ, সাধারণ কেয়ারটেকার ফয়েজ আহমেদ, মাওলানা মখলিছুর রহমান, মুফতি মাসুক আহমদ, রফিক আহমদ, বাহার উদ্দিন, আমির উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় ইমাম সমিতি গোয়াইনঘাট শাখার পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ- ইউএনও তাহমিলুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউএনও তাহমিলুর রহমান ইমাম সমিতি ও ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের ডেকে তাঁদের মাধ্যমে জনসচেতনতার জন্য কোভিড-১৯ এর ভ্যাক্সিন সম্পর্কে জানিয়ে দিতে যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button