sliderস্থানিয়

মৃত আদিবাসী নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি রুবেল

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: গত ১৩ এপ্রিল মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামে কুয়া খননের সময় অক্সিজেনের অভাবে দুই ভাইরা ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন-নারায়ন কোচ (৪০) ও নিরঞ্জন কোচ (৩৩)। আহত হয়েছেন আরেক শ্রমিক মহাদেব কোচ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,  নিরঞ্জন কোচের বাড়ির দক্ষিণ পাশে একটি মাটির কুয়া খননের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে নারায়ন কোচ কুয়ায় নামলে অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ভাই নিরঞ্জন কোচ তাকে উদ্ধারে নিচে নামলে তিনিও একই কারণে প্রাণ হারান। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা অপর শ্রমিক মহাদেব কোচ চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে তিনিও কোমরে দড়ি বেঁধে কুয়ায় নামার সময় অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইরার মরদেহ উদ্ধার করে এবং আহত মহাদেব কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারের হাল ধরার মতো কেউ নেই তারই পেক্ষিতে ঝিনাইগাতী- শ্রীবরদি আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: মাহমুদুল হক রুবেল নিহত আদিবাসী নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ১৯ এপ্রিল শনিবার বিকালে তাদের বাড়িতে গিয়ে নগদ ১০ হাজার টাকা করে দুই পরিবারের মাঝে প্রদান করেন। এ সময় সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মাহমুদুল হক রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক মো:শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান সহ নেতা কর্মী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button