জাতীয়শিরোনাম

মুন্নুর মরদেহ বৃহস্পতিবার সকাল ৯ টায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আনা হবে

সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হারুনার রশীদ খান মুন্নুর মরদেহ সকাল ৯ টায় নেতা কর্মীদের দর্শনের বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হবে। বেলা ১০ টায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের বড় মেয়ে বিএনপি নেত্রী আফরোজা খান রিতা লন্ডন থেকে ফিরে এ কথা জানান।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে মরহুমের মরদেহ জাতীয় সংসদ ভবনে নেয়া হবে। বেলা ১১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় জানাজার পর ধামরাইয়ের ইসলামপুরে মুন্নুসিরামিকে বেলা সাড়ে বারোটায় ৩য় জানাজা অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বেলা আড়াইটায় চতুর্থ জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে হরিরামপুরের পাটগ্রাম হাইস্কুল মাঠে। বেলা সাড়ে তিন টায় পাটগ্রাম হাইস্কুল মাঠে জানাজার পর মরদেহ আনা হবে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেলা সাড়ে চার টায় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে জানাজা শেষে মরহুমের মরদেহ নেয় হবে মানিকগঞ্জ মুন্নু সিটিতে । বাদ আসর মুন্নু সিটিতে সর্বশেষ জানাজার পর সিটি’র পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button