দূর্ঘটনাশিরোনাম

মিরপুরে শিশু নিখোঁজ, নালায় ডুবুরিদের তল্লাশি

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ৫নম্বর এভিনিউতে মা ও বোনের সাথে থাকতো তিন বছর বয়সী শিশু সুজন। তার মা মোসাম্মত রুবী বিভিন্ন বাসায় কাজ করেন।
মোসাম্মত রুবি বিবিসি বাংলাকে জানান, প্রতিদিনের মত তিনি কাজের জন্য বেরিয়ে গেলে তার ছয় বছর বয়সী মেয়ের কাছেই থাকতো সুজন। শুক্রবার বিকেলে কাজ থেকে ফিরে এসে তিনি দেখতে পান সুজন নেই। এরপর খোঁজ শুরু করেন”।

শিশু সুজন সকাল থেকে নিখোঁজ।
শিশু সুজন সকাল থেকে নিখোঁজ।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন ঘটনাস্থল থেকে টেলিফোনে জানান, সকাল এগারোটার দিকে ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস খবর পেয়েছে আটটার দিকে।
তিনি জানান, শিশুটির বাসার পাশেই বেশ বড়সর একটি নালা রয়েছে। শিশুটি নালায় পড়ে থাকতে পারে বলেই তারা আশংকা করছেন। সেখানে তল্লাশি চালানো হচ্ছে।
এক মাসে আগেই রাজধানীর মহাখালী এলাকায় আরেকটি শিশু নিখোঁজ হওয়ার পর কাছেই একটি নালার ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button