উপমহাদেশশিরোনাম

কাশ্মীর থেকে ৭ হাজার সেনা প্রত্যাহার

৩৭০ ধারা বাতিল করার সাড়ে চার মাস পর কাশ্মীর থেকে ৭ হাজার সেনা সরানো হচ্ছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগস্ট মাসে ৩৭০ ধারা বাতিলের আগেই কাশ্মীরকে একপ্রকার সেনা ছাউনিতে পরিণত করার সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। কাশ্মীরে মোতায়েন করা হয় কয়েকশো কোম্পানি আধা সেনা। গোটা কাশ্মীরেই জারি করা হয় কারফিউ।
মঙ্গলবার কাশ্মীরের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়। কথা বলা হয় ডিজিপির সঙ্গে। তারা প্রত্যেকেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আশ্বস্ত করেন পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে। তারপরই নেওয়া হয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button