
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের একাধিক টিম। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই বস্তিতে আগুন লাগে বলেপ্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক ঘরের ওই বস্তিসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন। আগুনে তাদের সর্বস্ব পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের সব ফায়ার স্টেশনের গাড়িকে ঘটনাস্থলে পাঠানো হয়। কয়েকটি স্টেশনের ১০-১৫টি গাড়ি পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।




