Uncategorized

মান্দায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় কুসুম্বা ইউনিয়ন বিট পুলিশং এর আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গী, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে কুসুম্বা ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মান্নান মিয়া বিপিএম।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। কুসুম্বা ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা উপজেলা আওয়ামীগের কুসম্বা ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।
কুসুম্বা ইউনিয়ন বিট পুলিশিং এর বিট অফিসার এস আই জাহিদ, ইউপি সদস্য আলম, শাহিন হোসেন হাতেম আলি, এনামুল হক, মহিলা ইউপি সদস্য মমতাজ, মাজেদা, সাবানা বেগম প্রমূখ।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button