
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ডা. জাফরুল্লাহ চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে বিএনপি চেয়ারপারসনের উপহার গ্রহণ করেন এবং টেলিফোন করে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়ার চাইতে বলেন।
খালেদা জিয়া তার শারীরিক খোঁজখবর নিয়ে তার সুস্থতা কামনা করে বলেন, আপনি ভেঙে পড়বেন না, সারাদেশের মানুষ আপনার জন্য দোয়া করছে। পরম করুনাময় আল্লাহ নিশ্চয়ই আপনাকে সুস্থ করে তুলবেন ।
এ সময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক ডা. আরমান, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সরদার জাহাঙ্গীর হোসেন ও ফটোসাংবাদিক বাবুল তালুকদার।
বিএনপির প্রেস উইংয়ের সদস শায়রুল কবির এসব তথ্য নিশ্চিত করেন।
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী রবিবার পরীক্ষার মাধ্যমে করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত হন।
তখন জাফরুল্লাহ চৌধুরী বলেন, শনিবার ইফতারের আগে আমার জ্বর আসে সেই সঙ্গে কাশি দেখা দেয়। এরপর গণস্বাস্থ্যের কিট দিয়েই পরীক্ষা করি। আর এন্টিজেন পজিটিভ আসে। আমি করোনায় আক্রান্ত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যাই।




