বিবিধশিরোনাম

মানুষের নয় : বাঁদরদের স্কুল!

হাজারেরও বেশি শিক্ষার্থী ঘুরে বেড়াচ্ছে স্কুল চত্বরে। তবে পায়ে হেঁটে নয়, গাছে গাছে! অবাক হলেন তো? কারণ এটা বাঁদরদের স্কুল। এখানে তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
গত চল্লিশ বছর গ্রান্ডফাদার ওয়ান নামে এক ব্যক্তি মালয়েশিয়ার এক ছোট্ট গ্রামে বসে এই কর্মকাণ্ড চালাচ্ছেন। তার পুরো নাম ওয়ান ইব্রাহিম ওয়ান ম্যাট। কি শেখান তিনি বাঁদরদের?

বাঁদরদের প্রশিক্ষণ দেন ওয়ান ইব্রাহিম ওয়ান ম্যাট

কৃষকদের সাহায্যার্থে ফসল ও ফল উৎপাদনে এই বাঁদরদের পারদর্শী করে তুলছেন। ফসলের ফলনে এরা সাহায্য করছে। ফলে চাষীর কাজ আরো দ্রুত হচ্ছে, সময়ও লাগছে কম।
মালয়েশিয়া জুড়ে প্রচুর এরকম ছোট লেজওয়ালা বিশেষ প্রজাতির বাঁদরকে গ্রান্ডফাদার ওয়ানের কাছে পাঠান বাঁদর মালিকেরা। ওয়ান তাদের প্রশিক্ষণ দেন। চাষের কাজে তাদের দক্ষ করে তোলেন। শুধু চাষের কাজ নয়, নারকেল গাছ থেকে ডাব পেড়ে আনার কাজটাও দক্ষ ভাবে করে এরা।

তবে এই কাজের পথটা খুব একটা সহজ ছিল না। অ্যানিমাল রাইটস গ্রুপ আন্দোলন শুরু করেছিল বাঁদরদের প্রশিক্ষণ দেয়ার বিরুদ্ধে। তবে এখানে কোনো অত্যাচার চালানো হয় না বলে দাবি করেন ওয়ান। বলেন, ‘এই বাঁদরগুলো তার সন্তানের মতো।
পরে আন্দোলনকারীরা তার সেই দাবি মেনে নেন।
কীভাবে বাঁদরদের প্রশিক্ষণ দেন ৬৩ বছরের এই বৃদ্ধ?

তার প্রশিক্ষণ স্থলে প্রচুর নারকেল গাছ রয়েছে। বাঁদরগুলোকে সেই গাছে চড়িয়ে দেন। গাছ বেয়ে ওপরে ওঠে ওরা। নারকেল ফেললে প্রশংসাও পায়। ভালোবেসে তাদের পিঠ চাপড়ে দেন ওয়ান। এভাবেই প্রশিক্ষণরত বাঁদররা বেড়ে উঠছে ওয়ানের তত্ত্বাবধানে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button