sliderস্থানিয়

মানিকগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা

নাজমুল চৌধুরী নাহিদ,মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকাল ৫টায় মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে এক নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান বলেন: “জনগণের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি আদর্শিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”

পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ: ডা.মোঃ সাহিদুর রহমান খান, লোকমান হোসেন(আমীর, হরিরামপুর উপজেলা জামায়াত), অ্যাডভোকেট জামাল উদ্দিন (নায়েবে আমীর,সদর উপজেলা), সেকেন্দার আবু জাফর (নায়েবে আমীর, হরিরামপুর জামায়াত), সিংগাইর উপজেলার জামায়াত নেতৃবৃন্দ, হরিরামপুর উপজেলা নেতৃবৃন্দ, হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন ও বলড়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে সরকারের সীমাহীন দুর্নীতি, বিচারহীনতা ও জনগণের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ন্যায়ের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান।

পথসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button