slider

মানিকগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

মানিকগঞ্জ প্রতিনিধি : সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে মানিকগঞ্জ জেলা বিএনপির আয়োজিত পদযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আফরোজা খান রিতার নেতৃত্বে পৌর এলাকার বেউথা ব্রীজ অতিক্রম করে শহরের দিকে আসতে থাকলে বেউথা বাজার এলাকায় জেলা পরিষদ মার্কেটের মোড়ে নিকট পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে জেলা পরিষদ মার্কেটের মোড়েই সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি শেষ হয়।

সমাবেশে আফরোজা খান রিতা বলেন, এই জনবিচ্ছিন্ন, ভোটচোর রাতের সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে জনগনের মুখ বন্ধ করতে পারবে না। এবার এ সরকারের বিরুদ্ধে জনগন রুখে দাড়িয়েছে। ঢাকা-১৭ আসনে এক প্রার্থীকে তারা কি অবস্থা করল। তারা বুঝে গেছে তাদের সাথে জনগন নাই, তাই তারা শেষ রক্ষার জন্যে মরিয়া হয়ে উঠেছে। আমরা এ সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

পুলিশসহ প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আপনারাও কারো ভাই, কারো সন্তান, কারো বাবা এবং এ দেশের মানুষ। আপনারা নিরপেক্ষ হোন এবং দেশের মানুষের জন্যে কাজ করুন। অন্ধ গোলামী ছাড়ুন নয়তো ভালো হবে না। সামনের আন্দোলনে নেতা-কর্মী ও জনগনকে যেকোনো ত্যাগ স্বীকারের জন্যে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এস জিন্না কবীর বলেন, আজকে আমরা কিছু না বললেও আগামীতে কোনো বাধাই আমরা মানবো না। আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবোই।

পদযাত্রায় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারন মানুষ যোগদান করেন। ব্যাপক জনসমাগমে বিএনপির নেতা-কর্মীদের মাঝে উৎসাহ দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button