মানিকগঞ্জে নিখোঁজের দুই দিন পর কালিগঙ্গা নদীতে পাওয়া গেলো স্কুল ছাত্রীর লাশ

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ : মানিকগঞ্জে নিখোঁজের দুই দিন পর কালিগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় স্কুল শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে।
সোমবার সকাল ১১ টার দিকে পুলিশ সদর উপজেলার কুশেরচর এলাকায় কালিগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করে। মৃত ওই
শিক্ষার্থীর নাম সামিয়া ইসলাম সে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণির শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার দুপুরে বাড়ি থেকে কোচিং করার জন্য বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া কোচিংয়ে আসেনি। এর পর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে লোকমারফর জানতে পারেন পৌরসভার ৯ ওয়ার্ডের চরবেউথা এলাকায় সামিয়ার স্কুল ব্যাগ পাওয়া গেছে। পরে পরিবারের লোকজন ওই স্কুল ব্যাগ নিয়ে আসেন। এর পর সদর থানায় নিখোঁজের বিষয়টি জিডি কর হয়।
তার বাবা সাইফুল ইসলাম মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যানের চাকুরি করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা গ্রামে। সে পরিবার নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সামিয়া নিখোঁজে পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান সোমবার সকালে কুশেরচর এলাকায় সামিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ১১ টা্র দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান।




