slider

সাপাহারে ব্রতী’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁ সাপাহারে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২২।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রতীর সমাজ কল্যাণ সংস্থার ভিএমপিআরএমসি প্রকল্প আয়োজনে বিন্ন্যাকুড়ি গ্রামে আজ মঙ্গলবার (০৮ মার্চ) বেলা ১০.০০ টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির র‍্যালী শেষে আলোচনা সভায় প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবর আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর পার্থ কুমার মন্ডল, গণগবেষক দলের গবেষণা সমন্বয়কারী শ্রী সুবাস মুরমুসহ উপকারভোগী দলের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন করতে হলে জেন্ডার বৈষম্য দুর করতে হবে আর এই বৈষম্য দুর করতে হলে সর্বপ্রথম আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে এই পরিবর্তন আমাদের নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button