Uncategorized
মানিকগঞ্জে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে দুইজন নার্সসহ নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীয় সংখা দাঁড়ালো ৮০৯ জনে।
২০ জুলাই দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সিংগাইর উপজেলায় তিনজন, শিবালয়ে একজন, ঘিওর উপজেলায় দুইজন, সাটুরিয়া উপজেলায় দুইজন ও দৌলতপুর উপজেলায় তিনজন রয়েছেন।
জেলায় মোট আক্রান্ত ৮০৯ জনের মধ্যেগ ৬৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আক্রান্তদের মধ্যে জেলা সদর হাসপাতালে করোনা ইউনিটে ১৫ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।




