slider
মানিকগঞ্জে ছাত্র ইউনিয়নের সম্মেলনে সভাপতি রনক,সাধারণ সম্পাদক হৃদয়

মানিকগঞ্জ প্রতিনিধিঃ দেশের বৃহত্তম বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের ২৬তম জেলা সম্মেলনে ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহি জাহান রনক, সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন।
শুক্রবার শহরের জেলা উদীচীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক জেলা ছাত্র ইউনিয়ন নেতা বীরমুক্তিযোদ্ধা শংকর প্রসাদ ভৌমিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা দীপক শীল। ছাত্রনেতা রাসেল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাহুল সরকার, শাহীনুর রহমান, কায়সার আহমেদ, সাবেক জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন দুর্জয়,আরশেদ আলী মাস্টার, খুশিমোহন দাস সহ প্রমুখ নেতৃবৃন্দ।




