Uncategorized

মানিকগঞ্জে আদার বাজারে ভোক্তা অধিকারের সাড়াশি অভিযান

নিজস্ব প্রতিনিধি : আদার বাজারের ভোক্তা অধিকারের সাড়াশি অভিযানের পর সাড়ে ৩‘শত টাকা কেজি আদা এখন বিক্রি হচ্ছে ২‘শত টাকা করে। আর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। অতিরিক্ত দামে আদা বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পৃথক ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন,২০০৯ অনুযায়ী ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্ধারিত মুল্যের চেয়ে ওষুধের দাম বেশী রাখার অপরাধে আরো ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রাপ্য জরিমানার ২৫% হিসেবে তাৎক্ষণিক ১ হাজার টাকা প্রদানও করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে ভোর ৫টার দিকে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার জাগীর ও বাসস্ট্যান্ড এলাকার বড় পাইকারী আড়ৎ অভিযান চালান। পরে শিবালয় উপজেলার টেপরা, নালী ও আরিচা বাজার এবং হরিরামপুর উপজেলায় ঝিটকা বাজারে অভিযান চালান।
ওই কর্মকর্তা জানান, ভোক্তা অধিকারের অভিযানের জেলার সর্বত্র আদার বাজার দাম এখন স্থিতিশীল রয়েছে। আদার কেজি প্রতি ৩৫০ টাকা থেকে কমে ২‘শত টাকায় নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button