Uncategorized

মানিকগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী আতিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘিওরে অপহরণের দুই মাস পার হলেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী আতিয়া । আতিয়া আক্তার শুভ বানিয়াজুরি ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে আতিয়ার বাবা শেখ আব্দুল আলীম ১২.৪.২০১৭ ইং তারিখে বাদী হয়ে স্থানীয় মোঃ রাকিব হোসেন সহ ৯ জনকে আসামী করে মামলা দায়ের করে। ঘিওর থানা পুলিশ চলতি মাসের ছয় তারিখে মামলার ৩ নং আসামী আবুল হোসেনের ছেলে আবুল বাশারকে গ্রেফতার করে। আবুল বাশারকে গ্রেফতারের পরপরই রাকিব বিভিন্ন ভাবে আব্দুল আলীমকে হুমকি দিয়ে আসছে বলে আব্দুল আলীম জানান।
মামলার বিবরণে প্রকাশ, চলতি বছরের ১০ই এপ্রিল আতিয়া জেএসসি পরিক্ষায় অংশগ্রহণ করার উদ্দ্যেশে স্কুলে যাওয়ার পথে পথিমধ্যে রাকিব তার সহযোগিদের নিয়ে আতিয়াকে মটর সাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়।আব্দুল আলীম জানান, পুলিশ আসামীদের গ্রেফতারে বিষয়ে তৎপর থাকলেও আসামীদের হুমকিতে সে ও তার পরিবার নিরাপত্ত্বাহীনতায় ভূগছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, অপহৃত স্কুলছাত্রী উদ্ধারসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button