slider

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। 
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সকাল সারে ৯ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেজুরা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শশী সবর (৫০) সুরমা বাগানের শম্ভু সবরের ছেলে।
এ দূর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন একই এলাকার হৃদয় সরকার (৩৫) সন্তুষ সবর (৪০) দিলিপ ৩০। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানান, তারা একটি অটোরিক্সায় করে মাধবপুরে যাচ্ছিলেন। বেজুড়ার কাছে পৌছতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দিলে অটোরিক্সাটি উল্টে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুদ্দিন ভুইয়া দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button