মাধবপুরে গাড়ীর ধাক্কায় পুলিশের পিকআপ উল্টে এএসপি সহ আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে নোহা গাড়ীর ধাক্কায় পুলিশের পিকআপ উল্টে এএসপিসহ পাঁচজন আহত হয়েছেন
সোমবার (২ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর নিকট দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, চালক আবুল হোসেন, দেহরক্ষী টিটু বর্মন, কনষ্টেবল সুজন দাশ, মাসুম আহমেদ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সোমবার সকালে মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সরকারী কাজে হবিগঞ্জ যাওয়ার পথে উল্লেখিত স্থানে ঢাকা অভিমুখী একটি নোহা গাড়ী পুলিশের গাড়ীকে সজোরে ধাক্কা দিলো পুলিশ গাড়িটি মহাসড়কের উপর উল্টে যায়।
এতে পুলিশের এএসপি সহ ৫ জন আহত হন। আহত ৪ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সহকারী পুলিশ সুপারকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।



