বিনোদন

মাথায় চোট, ৬ মাসের স্মৃতি মনে নেই দিশার!

হালফিলের সুপার সেনসেশন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ফিটনেসের ব্যাপারে ভীষণ সচেতন তিনি। আর তার শরীরী বিভাজিকায় কাত ভক্তকুল। নিজেকে ফিট রাখতে জিম তো করেনই সেই সঙ্গে করেন স্টান্ট প্র্যাক্টিসও। বিভিন্ন সময়ে স্টান্ট ভিডিও শেয়ার করেছেন দিশা। স্টান্ট করার সময় বহুবার আঘাতের শিকার হয়েছেন এই অভিনেত্রী।
তবে তার স্টান্ট সম্পর্কিত একটি বিষয় অনেকেরই অজানা। সেটা হল- কংক্রিটের মেঝেতে প্রশিক্ষণের সময় মাথার আঘাতের ফলে ছয় মাসের জন্য স্মৃতি হারিয়েছিলেন দিশা। আঘাতের ফলে ছয় মাস কোনও কিছু মনে করতে পারেননি তিনি। সেই ছ’মাসে কী ঘটেছিল, তার কিছুই নাকি মনে নেই অভিনেত্রীর।
তবে দমে যাওয়ার পাত্রী নন ‘বাঘি-২’ খ্যাত তারকা। সময় পেলেই তিনি জিমে গিয়ে চর্চা করে থাকেন। নায়িকা জানিয়েছেন, জিমন্যাস্টিকসের জন্য আপনাকে সাহসী এবং ধারাবাহিক হতে হবে।
সবশেষ আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে দেখা গিয়েছে দিশাকে। ছবির প্রধান দু’টি চরিত্রে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে প্রেম ভাঙার খবরে আলোচনায় আসেন দিশা। তবে শেষ পর্যন্ত জানা যায়, তাদের প্রেম অক্ষতই রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button