Uncategorized
মাঠে নামছেন আশরাফুল

শেষ হচ্ছে মোহাম্মদ আশরাফুলের অপেক্ষার পালা। দীর্ঘদিন পর আজ রোববার আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফেরার কথা তার।
১৮তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে রোববার। এই জাতীয় লিগ দিয়ে ফের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন তিনি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ ঢাকা বিভাগ।
বিপিএলের দ্বিতীয় আসরে স্পষ্ট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তিন বছর নিষিদ্ধ থাকেন সাবেক এই অধিনায়ক। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে জাতীয় লিগে ৯ ইনিংসে করেছিলেন ১১৯ রান। এরপর থেকেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত তিনি।




