উপমহাদেশশিরোনাম

ভয়ঙ্কর বায়ু দূষণের কবলে দিল্লি

দিল্লির বায়ু দূষণের প্রভাব নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ শলাকা সিগারেট খেলে শরীরের যে পরিমাণ ক্ষতি হয়, বায়ু দূষণের ফলে দিল্লিবাসীর সমপরিমাণ ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্যার গঙ্গা রাম হাসপাতালের সেন্টার ফর চেস্ট সার্জারি’র চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক অরবিন্দ কুমারের বলেন, ‘গত ৩০ বছরে দিল্লিবাসীর ফুসফুসের রঙের পরিবর্তন বেশ লক্ষনীয়। আগে অপারেশনের সময় দেখতাম কেবলমাত্র ধূমপায়ীদের ফুসফুসে কালো ছোপ আছে। অন্যদের ফুসফুসের রঙ পিঙ্ক। এখন সমস্ত ফুসফুসের রংই কালো দেখি। এমনকী টিনেজারদের ফুসফুসেও কালো ছোপ।’
তিনি বলেন, ‘প্রতিদিন গড়ে ১৫-২০টা সিগারেট খেলে মানব শরীরের যে পরিমাণ ক্ষতি হয় বায়ু দূষণের জেরে দিল্লিবাসীর সম পরিমাণ ক্ষতি হচ্ছে।’
ওই হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের ভাইস-চেয়ারম্যান ডাক্তার এসপি বোত্রা জানিয়েছেন, দূষণের কারণে রাজধানীতে কাশি, গলা ও নাক জ্বালার সমস্যা নিয়ে আগের থেকে আরও বেশি মানুষ হাসপাতালে আসছেন।
দিল্লির বায়ু দূষণ নিয়ে চিন্তিত দেশটির কেন্দ্রীয় এবং রাজ্য সরকারও। মাঝে মাঝে দূষণের মাত্রা বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ রাখে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button