উপমহাদেশশিরোনাম

ভোটের প্রচারণায় গম ক্ষেতে বলিউড নায়িকা

নির্বাচনী প্রচারণায় নেমেছেন বলিউডের সাবেক অভিনেত্রী হেমা মালিনি। বিজেপির বর্তমান এই এমপি এবারও তার আসন উত্তর প্রদেশের মাথুরা থেকে লড়বেন লোকসভা নির্বাচনে। কিন্তু এবারের প্রচারণার প্রথম দিনেই টুইটারে ট্রলের শিকার হলেন এই সাবেক অভিনেত্রী।
নির্বচনী প্রচারণার প্রথম দিনের কিছু ছবি হেমা শেয়ার করেছেন টুইটারে। যেখানে তিনি গম ক্ষেতে নেমে কৃষানীদের সাথে গম কাটার ভঙ্গিতে ছবি তুলেছেন। টুইটারে অনেকে অবশ্য হেমার এই কাজকে ফটোসেশন বলছেন, কেউ বলছেন হেমার নির্বাচনী নাটক। অনেকেই বিরুপ মন্তব্য করেছেন হেমার ছবির নিচে। অনেকে নিচের মতামত দিয়ে রি-টুইট করেছেন ছবিগুলো।
টুইটার পোস্টে হেমা মালিনি লিখেছেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে। এখানে কৃষানীদের সাথে একাত্ম হওয়ার সুযোগ পেয়েছি।
গম ক্ষেতের অনেকগুলো ছবি শেয়ার করেছেন হেমা। ছবিতে দেখা গেছে সোনালী রঙের শাড়ি পরা হেমা কাস্তে হাতে নিয়ে গম কাটছেন, কোনটিতে বা গম আঁটি বাঁধছেন। ক্ষেতটিতে কাজ করছেন কয়েকজন মহিলা। হেমা তাদের কাছে ভোট চান এসময়। সেই সাথে হাত নিজেও গম কাটায় হাত লাগান তাদের সাথে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য এই ‘ফটোনেশনের’ জন্য প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি সইতে হয়েছে এই নায়িকাকে। ১৪ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী ‘লাইক’ করেছেন পোস্টটি। তবে কমেন্টে ছিলো বিস্তর ট্রল ও সমালোচনা। অনেকেই বলছেন, এটি এই বিজেপি নেত্রীর নির্বাচনী নাটক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বেশির ভাগেরই মন্তব্য এমন যে, সারা বছর যাদের জনগন কাছে পায় না তারা ভোটের সময় একেবারে মাঠে নেমে কাজে লেগে পড়েছে- এটি নাটক ছাড়া আর কিছু নয়।
বিকাশ শেঠ নামের একজন লিখেছেন, ‘ড্রিম গার্ল নাকি ড্রামা গার্ল!’
আনশুল আগারওয়াল অবশ্য আরো একধাপ এগিয়ে হেমা মালিনীকে জনগনের সাথে প্রতারণার বিষয়ে খোঁচা দিয়েছেন তার কমেন্টে। তিনি লিখেছেন, ‘ঠিক সময়ের ঠিক ছবি, আজ ১লা এপ্রিল’। এর মাধ্যমে ওই টু্ইটার ব্যবহারকারী হেমার নির্বাচনী কার্যক্রমকে ‘এপ্রিল ফুল’ অর্থাৎ জনগনকে ধোঁকা দেয়া হিসেবে উল্লেখ করেছেন।
আজমত লিখেছেন, এপ্রিল ফুলের সেরা আয়োজন এটি।
রাশ ত্রাভদি নামের একজন লিখেছেন, এগুলো নাটক ছাড়া আর কিছুই নয়।
নিমীশা পান্ডে নামের এক তরুণী লিখেছেন, ‘কী দারুণ অভিনয়! ম্যাডামের জন্য তালি হবে’।
আরেকজন লিখেছেন, ছবি তুলে ভালোই করেছেন, কারণ ভোটের পর তো আমরা তাদের চেহারা ভুলে যাই।
২০১৪ সালে মাথুরা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন হেমা। এবারো চাইছেন আসনটি ধরে রাখতে। তাই জোর প্রচারণা শুরু করেছেন প্রথম দিন থেকেই।
ভারতের ১৭ তম জাতীয় নির্বাচন(লোকসভা) শুরু হবে ১১ এপ্রিল। কয়েকটি দফায় দেশের বিভিন্ন স্থানে ভোট হবে, যা শেষ হবে ১৯ মে। একদিন বিরতি দিয়ে ২৩ মে শুরু হবে ভোট গণনা ওই দিনই প্রকাশ করা হবে ফলাফল, জানা যাবে কোন দল আগামী ৫ বছরের জন্য ভারত শাসন করবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button