প্রবাসশিরোনাম

যুক্তরাজ্যে করোনায় ১৭ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যে প্রাণঘাতি করোনা প্রাণঘাতি করোনার সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। এতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৩৫২ জন। । মৃতদের মধ্যে রয়েছে মোট ১৭ জন প্রবাসী বাংলাদেশি।
করোনার প্রাদুর্ভাবে গত কয়েকদিনে ১২ বাংলাদেশির মৃত্যু হয় যুক্তরাজ্যে। সেই তালিকায় যোগ মঙ্গলবার দুজন এবং বুধবার তিনজন যুক্ত হয়। সব মিলিয়ে দেশটিতে করোনায় মৃত বাংলাদেশির সংখ্যা এখন ১৭ জন।
বুধবার (১ এপ্রিল) মারা যাওয়া তিন বাংলাদেশির একজন হিরা মিয়া (৫৫)। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় সকালে তিনি মারা যান। তার বাড়ি সিলেটের ওসমানীনগরে।
এদিন সকাল ৯টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লন্ডনের অ্যাডুকেশন ট্রাস্টের জ্যেষ্ঠ ট্রাস্টি মেম্বার মোহাম্মদ তোয়াহিদ আলী (৬৫)। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মুফতির গাঁও এলাকায়। এদিন মারা যাওয়া অপর ব্যাক্তি হলেন মাসুদ আলী (৫৬)। তিনি পরিবারসহ নর্থ লন্ডনের উডগ্রিনে বসবাস করতেন। সেখানেই একটি হাসপাতালে সকালে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার লন্ডনের কেন্ট এলাকার একটি হাসপাতালে মারা যান রাজীব ভূঁইয়া (৩৫) নামে বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সিলেটের জগন্নাথপুরে। একই দিন লন্ডনের সাউথউডফোর্ডের একটি হাসপাতালে মৃত্যু হয় আবু রাফিউজ্জামান (৮০) নামে ব্রিটিশ বাংলাদেশির। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
করোনায় ১৭ বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাজ্যে কোনো বাংলাদেশি নাগরিক কোথাও আটকে গেলে বা বাংলাদেশে ফেরত যেতে চাইলে দূতাবাসের সঙ্গে যেন যোগযোগ করেন। এ জন্য একটি ইমেইল (hc@bhclondon.org.uk) দিয়েছেন তিনি। পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button