উপমহাদেশশিরোনাম

ভারত সফরে সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে কয়েক দিন ধরেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিক্ষোভ চলছে। ঘটনার জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন নিহতও হয়েছেন। ইতিমধ্যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুরের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এমন অবস্থায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার তরফ থেকে ভারতে অবস্থানরত সে দেশের নাগরিকদের এই সব রাজ্যে বেড়াতে না যেতে বলা হয়েছে। এ ছাড়া যারা এই মুহূর্তে ভারতের উত্তর-পূর্ব রাজ্যে অবস্থান করছেন তাদের সাবধানে থাকতে বলা হয়েছে। খবর- এনডিটিভি
মার্কিন সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচার করে আসামে কোনো সরকারি কাজে যাওয়া যাবে না। বেশ কিছু জায়গায় সরকারি কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট ও মোবাইল পরিসেবা ব্যাহত হচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশে যান চলাচলও ব্যাহত হচ্ছে। আর যারা সেসব এলাকায় অবস্থান করছেন তারা সাবধানতা অবলম্বন করবেন।
যুক্তরাজ্যের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিকরা উত্তর পূর্ব ভারতে গেলে যেন চূড়ান্ত সাবধানতা অবলম্বন করেন। স্থানীয় সংবাদপত্র ও নিউজ চ্যানেলে নজর রাখতেও বলা হয়েছে। আর প্রয়োজন যদি একান্তই গুরুত্বপূর্ণ না হয়, তাহলে যেন ওইসব এলাকায় সফর বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া কানাডার পক্ষ থেকেও প্রায় একই রকমের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button