অপরাধশিরোনাম

ভারতে পাচার কালে ৭৩ কেজি স্বর্ণসহ একজন আটক

ভারতে পাচারের সময় যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার শিকারপুর সীমান্ত থেকে ৬২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় মহিউদ্দিন (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোরে উদ্ধার হওয়া এসব স্বর্ণের বারের ওজন ৭৩ কেজি।
আটক মহিউদ্দিন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। যশোর সীমান্তে এটাই সবচেয়ে বড় ধরনের সোনা আটকের চালান বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ স্বর্ণের বার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে—এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল শিকারপুর নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানি মহিউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক স্বর্ণের বারগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
সুত্র: এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button