জাতীয়শিরোনাম

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত ১২টা ১০ মিনিট) চারদিনের সরকারি সফরে দুবাই যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
দুবাই এয়ার শোর ফাঁকে আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button