বিনোদন
ভারতীয় তারকাদের বাড়িতেও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল

কিছুদিন আগে বাংলাদেশের জয়া আহসান অতিরিক্ত বিলের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন। এবার বলিউডেও দেখা গেল একই চিত্র।
তাপসি পান্নু প্রথম বিষয়টি নিয়ে টুইটারে পোস্ট দেন। এপ্রিল এবং মে মাসে তিনি বিল দেন ৪ হাজার ৩৯০ রুপি এবং ৩ হাজার ৮৫০ রুপি। এ পর্যন্ত ঠিকই ছিল। তার চোখ কপালে ওঠে জুন মাসের বিল দেখে, ৩৬ হাজার রুপি!
বিলের এমন উত্থানকে তাপসি ‘পাগলাটে’ বলে মন্তব্য করেছেন।
অবাক করার বিষয় হল তাপসির আরেকটি বাড়িতেও অতিরিক্ত বিল এসেছে, যেখানে কেউ থাকে না!
তাপসির পর হুমা কুরেশি একই অভিযোগ করেন। জুনে তার বিল এসেছে ৫০ হাজার রুপি! অথচ এক মাস আগে এই অভিনেত্রী বিল দেন ৬ হাজার।
রেনুকা শাহানে নামের আরেক অভিনেত্রী অতিরিক্ত বিলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘মে মাসে বিল দিয়েছি সাড়ে পাঁচ হাজার রুপি। জুনের জন্য চাওয়া হয়েছে প্রায় ৩০ হাজার রুপি।’




