sliderস্থানিয়

ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ): নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

সোমবার (১২ মে) দুপুরে ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তিনি ভাবিচা ইউনিয়ন ভূমি অফিসের চারাপাশে ফলজ ও বনজ বৃক্ষের সমাহার দেখে মুগ্ধ হন তিনি। এসময় ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দুলাল হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ,সহ-সভাপতি আলমগীর মন্ডল প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, সরকার ভূমিসেবা খাতে ব্যাপক উন্নয়ন করছে। ভূমিসেবা নিতে এসে সাধারণ জনগণ যাতে হয়রানি ও ভোগান্তির স্বীকার না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের প্রতি সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। ভাবিচা ভূমি অফিসে এসে ফলজ ও বনজ বৃক্ষের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি। একজন বৃক্ষপ্রেমি মানুষ না হলে এভাবে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগানো সম্ভব না।

ভাবিচা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দুলাল হোসেন বলেন, আমি এখানে আসার পর থেকে দেখছি, ভূমি অফিসের চারপাশ জঙ্গলে ছেয়ে থাকতো। সাবেক সহকারী কমিশনার ভূমি রূপম দাস এখানে পরিদর্শনে এসে পতিত জমিতে বৃক্ষ রোপন করার পরামর্শ দেন। সেই পরামর্শে আমি পতিত জমিতে প্রায় ৭০ প্রজাতির ফলজ গাছ রোপন করি। এখন সব গাছেই ফল আসতে শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button