Uncategorized

বড় বোনকে বিয়ে প্রস্তাব দিয়ে ছোট বোনকে ধর্ষণ, জেলহাজতে যুবলীগ নেতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান কামালকে কিশোরী ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। কামাল উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য ছিলেন। এদিকে ধর্ষণ ও পর্ণগ্রাফি মামলায় গ্রেফতার কামালকে ঘিওর উপজেলা যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই কিশোরীর বড় বোনকে বিয়ের প্রস্তাব দেয় কামাল। তার আন্তরিক ব্যবহারে পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠে। সেই সূত্রে ছোট বোনকে নিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যেত কামাল। দুই মাস আগে কামাল ওই কিশোরীকে নিয়ে ঢাকায় বেড়াতে যায়। সেখানে একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠে। হোটেলে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের ছবি ভিডিও করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতো।
ঘিওর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, শনিবার থানায় মামলা দায়েরের পর ওই রাতেই কামালকে গ্রেফতার করা হয়।রবিবার দুপুরে কামালকে কোর্টে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়ায় তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button