Uncategorized

ব্রিটেনে ব্রেক্সিট পরবর্তী প্রথম বাজেট নভেম্বরে

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার ব্যাপারে ব্রিটেনে ভোট অনুষ্ঠিত হওয়ার পর ব্রিটিশ সরকার আগামী নভেম্বর মাসে তাদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় একথা জানিয়েছে।
নতুন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার ব্যাপারে গণভোট অনুষ্ঠানের ঠিক পাঁচ মাস পর আইনপ্রণেতাদের উদ্দেশে তার প্রথম অটাম স্টেটমেন্ট উপস্থাপন করবেন।
ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড আজ জানান, তিনি ২০১৬ সালের ২৩ নভেম্বর পার্লামেন্টে তার প্রথম অটাম স্টেট উপস্থাপন করবেন। কর ও ব্যয়ের পাশাপাশি বাজেটে রক্ষণশীল সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির সর্বশেষ চিত্র তুলে ধরা হবে।
উল্লেখ্য, অটাম স্টেমেন্টকে ব্রিটেনের মিনি-বাজেট হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত: মার্চ মাসে প্রধান কর ও ব্যয়ের বাজেট ঘোষণা দেয়া হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button