sliderস্থানিয়

বোয়ালমারীতে হিন্দু সমাবেশ ও প্রার্থনা সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া শ্রীশ্রী কালিবাড়ী মন্দিরে শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে হিন্দু সমাবেশ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, এডভোকেট মানিক মজুমদার, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, ফরিদপুর জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট উৎপল মুখার্জি, রূপালী ব্যাংক পিএমসির সাবেক জিএম অশোক সিংহ রায়, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রবীর বিশ্বাস, অধ্যক্ষ ডাক্তার সুমন রায়, কয়ড়া কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি সুভাষ সাহা।

প্রার্থনা সভায় কয়েক হাজার লোক উপস্থিত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button