slider

সিংড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে চক হিয়াতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সিংড়া উপজেলার চক হিয়াতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের মৃত হাছেন প্রামাণিকের ছেলে মো. আব্দুর রাজ্জাক প্রামাণিক (৬২) ও একই গ্রামের বুলু ফকিরের ছেলে মো. কালু ফকির (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button