বিনোদন

বোনর জন্য ভোটের মাঠে সঞ্জয় দত্ত

বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের বোন কংগ্রেস প্রার্থী প্রিয়া দত্ত লোকসভা নির্বাচন লড়বেন মুম্বাই উত্তর-মধ্য থেকে। বোনের ভোটপ্রচারে মানুষের দ্বারে দ্বারে দিয়ে ভোট প্রার্থনা করছেন ভাই সঞ্জয় দত্ত। প্রথম থেকেই বোনের সাথে ছিলেন সঞ্জয়। অবশ্য জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত তারা।
সোমবার বেলা ১টা নাগাদ রোড শো করে মনোনয়ন জমা কংগ্রেস প্রার্থী প্রিয়া দত্ত। বাবার পথ ধরেই রাজনীতিতে এসেছেন তিনি। তার বাবা দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
আরো পড়ুন: খালেদাকে মুক্ত করতে আইনি প্রক্রিয়ার বিকল্প নেই: হানিফ
২০০৫ সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার জয়লাভ করেন অভিনেতা সুনীল দত্তের বড় মেয়ে প্রিয়া দত্ত। সেই আসনেই ২০০৯ লোকসভা নির্বাচনে জয়লাভ করেন। যদিও ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পুনম মহাজনের কাছে পরাজিত হন তিনি। সেবার মুম্বাইয়ের ৪৪টি আসনে সবচেয়ে খারাপ ফল করে কংগ্রেস-এনসিপি জোট। সবকটি আসনেই পরাজিত হয় তারা। তবে এবার প্রিয়া দত্তসহ বেশ কতগুলো হারা আসনের ফল উল্টো হওয়ার আশা কংগ্রেসের। সেদিক থেকে এবার মুম্বাই উত্তর পশ্চিম কেন্দ্রের জন্য নতুন মুখের সন্ধান করতে হবে কংগ্রেস নেতৃত্বকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button