
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ০৫ অক্টোবর (রবিরার) সকালে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ১১ টায় উপজেলা পরিষদ এর সামনে র্যালি আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মোঃ দেলোয়ার হোসেন খান দুলাল।
এছাড়াও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তরা শিক্ষকদের ন্যায অধিকার প্রতিষ্ঠার জোরদার দাবি জানায়।




