জাতীয়শিরোনাম

বিমানের বহরে যুক্ত হলো পঞ্চম বোয়িং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরো একটি বোয়িং ৭৩৭-৮০০। কুয়েতের উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান আলাফকো থেকে সংগ্রহ করা উড়োজাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
বাংলাদেশ বিমান জানিয়েছে, এটি বিমানের পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৪টি। এরমধ্যে ৪টি নিজস্ব ক্রয় করা উড়োজাহাজ।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘আগামী জুনে বিমানের বহরে যুক্ত হবে ৬ষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এছাড়া আগামী জুলাই ও সেপ্টেম্বরে বিমান বহরে সংযোজিত হবে নিজস্ব ক্রয় করা সর্বশেষ ২টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।’
শাকিল মেরাজ আরো বলেন, ‘একের পর এক উড়োজাহাজ সংযোজনের মধ্য দিয়ে বহর শক্তিশালী করার পাশাপাশি বিমান তার রুট ও নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গত ১৩ মে চালু করা হয়েছে ঢাকা-দিল্লী সরাসরি ফ্লাইট। আগামী জুলাই থেকে চালু হতে যাচ্ছে বিমানের গুয়াংজু ফ্লাইট। জেদ্দা, দাম্মাম এবং রিয়াদের পাশাপাশি সৌদি আরবে বিমানের চতুর্থ গন্তব্য হবে মদিনায়। আগামী অক্টোবর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে জাতীয় পতাকাবাহী এ সংস্থাটি।’
এছাড়া যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় আগামী জুলাই হতে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button