Uncategorized

বিবাহিত জীবনের রজত জয়ন্তী

চিরসবুজ অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন তার সহধর্মিণী তাজিন হালিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ১৯৯২ সালের ৮ আগস্ট। এর পর থেকে তারা দু’জন সুখে দুঃখে একই সাথে একই ছাদের নিচে দেখতে দেখতে দুই যুগ পার করে পঁচিশ বছরে পা দিয়েছেন গতকাল।
বিবাহিত জীবনের ‘রজতজয়ন্তী’তে পা রাখলেন আফজাল হোসেন-তাজিন হালিম। দীর্ঘ এই বিবাহিত জীবনে তাদের ঘর আলোকিত করে দুই ছেলেসন্তান আরাফ আফজাল ও ঈমান আফজালের জন্ম হয়েছে। দু’জনই এখন পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত।
বিবাহিত জীবনের রজতজয়ন্তীতে আফজাল হোসেন বলেন, সত্যিই তাই, দেখতে দেখতে আমি আর তাজিন একসাথে বিবাহিত জীবনের পঁচিশ বছরে পা রাখলাম। এরই মধ্যে পরিবারের সদস্যরা ৮ আগস্টের প্রথম প্রহরে আমাদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। বাকিটা দিন আমরা আমাদের মতোই করেই কাটিয়েছি। সত্যি বলতে কী এটা এমন একটা দিন যা সবসময়ই আমি, আমরা নিজেদের মতো করেই কাটানোর চেষ্টা করি। এবারো যথারীতি তাই হয়েছে। তবে সবার কাছে দোয়া চাই যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। এদিকে আসছে ঈদ উপলক্ষে এবারের ঈদেও যথারীতি আফজাল হোসেন নির্মাণ করবেন সিরিজ নাটক ছোট কাকু এখন বগুড়ায়। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্য এবার তিনি একটি ঈদ নাটক নির্মাণ করবেন। এ ছাড়া তিনি আরিফ খানের নির্দেশনায় একটি নাটকেও অভিনয় করবেন। আসছে ঈদে তপু খানের নির্দেশনায় আফজাল হোসেনকে পিয়া বিপাশার বিপরীতে পুতুল পুতুল নাটকে অভিনয় করতে দেখা যাবে। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button