খেলা

বিপিএল থেকে বাদ বরিশাল বুলস

আগামী বিপিএল থেকে বাদ পড়েছে বরিশাল বুলস। আর্থিক শর্ত না মানতে পারায় ফ্র্যাঞ্চাইজিটিকে টুর্নামেন্টের বাইরে রাখছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বরিশাল বাদ পড়ায় গত বারের মতো এবারও সাতটি দল খেলবে বিপিএলে।
বিপিএলের প্রথম আসর থেকেই ছিল বরিশালের প্রতিনিধিত্ব। প্রধম দুই আসরে বরিশাল অংশ নিয়েছিল বরিশাল বার্নাস নামে। ২০১৩ সালে ফিক্সিং কাণ্ডের পর এক বছর বিপিএল বন্ধ ছিল। এরপর ২০১৫ সাল থেকে আবারও মাঠে গড়ায় ঘরোয়া ক্রিকেটে জমজমাট এই আসরটির। তখন বরিশাল ফ্রাঞ্চাইজির নাম দেয়া হয় ‘বরিশাল বুলস’। গত দুই আসরে বরিশাল বুলস একবার রানারআপ (২০১৫) এবং একবার হয়েছিল সপ্তম (২০১৬)।
আগামী ২ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে বিপিএল পঞ্চম আসরের। অন্য আসরগুলোর তুলনায় এবারের আসরটি একটু বড়ই হওয়ার কথা। কারণ, এবারই প্রথম আটটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করে ফেলেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু আজ ঢাকা ক্লাবে বিপিএল আযোজন নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান নিজেই জানালেন, আর্থিক অসঙ্গতির কারণে এবারের আসর থেকে বাদ দেয়া হলো বরিশাল বুলসকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button