খেলা
খালেদ মাহমুদকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে।
শনিবার নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সুজনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার উন্নতি না হলে রোববার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়, তিনি উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসে ভুগছিলেন।
বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা (বিসিবি) সুজনকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করছি। আজ রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে।
খালেদ মাহমুদের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।




